leadnewsডেমরারাজনীতি

ডেমরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা কমিটির বিজয় র‌্যালী

ডেমরানিউজঃ মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে ডেমরায় বিজয় র‌্যালী বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ডেমরা থানা কমিটির আয়োজনে ১৬ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় এ র‌্যালী বের করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি ও ঢাকা ৫ নির্বাচনী এলাকার প্রার্থী মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে র‌্যালীটি ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে শুরু করে সারুলিয়া লাল শাহ মাজার এলাকায় এসে শেষ হয়। এসময়ে তারা সংক্ষীপ্ত সমাবেশও করেছেন। সমাবেশে সকল বীরশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাখা মার্কাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি ভোট চেয়েছেন নেতাকর্মীরা। এসময়ে উপস্থিত ছিলেন আলহাজ্ব আজম শফিউল্লাহ সাউদ, সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, নজরুল ইসলাম কাজলসহ শতশত নেতাকর্মী।