নারায়ণগঞ্জে শীতার্তদের সহায়তায় রেসো ফাউন্ডেশন
আব্দুর রহমান ফয়সাল: নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনের শীতার্ত বাসিন্দাদের জন্য শীতবস্ত্র বিতরণ করেছেন দা রয়েল এডুকেশনাল & সোসিয়াল অরগানাইজেশন নামের একটি সংগঠন। আজ তারা দুপুর ১২.০০ থেকে ১.৩০ পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেন। স্টেশনের প্রায় ১৫০ জন অসহায়কে সহায়তা করেছেন এই ফাউন্ডেশন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমাদের জানান অসহায়দের শীতবস্ত্র বিতরণ ছাড়াও পথশিশু, জনসাস্থ্য, রক্তদানে উৎসাহিত করন এবং বন্যার্তদের নিয়ে কাজ করবেন এই সংগঠন। নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।
নারায়ণগঞ্জ রেলস্টেশনে বস্ত্রদানের সময় উপস্তিত ছিলেন সংগঠনের প্রতিস্ঠাতা সভাপতি – মোঃ খরশেদ আলম,
সহ-সভাপতি – মোঃ রেজাউল ইসলাম,
মহা-সচিব – হোসেন আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান ফয়সাল,উপ অর্থ সম্পাদক – মোঃ শামীম, সাধারন সদস্য রিয়া সহ আরো অনেকে।
