leadnewsডেমরা

ডেমরায় মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

ডেমরা নিউজঃ ডেমরায় র‌্যাব-১০ এর অভিযানে  দুই মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি লাল রঙের কিওয়ে মোটরসাইকেল উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ৬০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়া এলাকার টিএম মার্কেট সংলগ্ন থেকে মোটরসাইকেল বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আসামিরা হলো- ঢাকা বংশাল থানার সিদ্দিক বাজার বাসা নং-৭৭/এ এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ ইসলাম উদ্দিন (৩৫) ও ঢাকা ডেমরার দূর্গাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আজমত আলীর ছেলে মোঃ জুয়েল (১৯)। এ ঘটনায় সোমবার রাত ১২ টার দিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  ডেমরা থানায় মামলা করে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন,  গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ক্রয় করে ডেমরাসহ দেশের বিভিন্ন  এলাকায় বিক্রি করতো।