Uncategorized

ডেমরায় হেরোইনসহ গ্রেফতার

ডেমরা নিউজ:ডেমরায় ৩০০ পুড়িয়া হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আবদুস সালাম আজাদ ওরফে ঝুনুকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে ডেমরার দক্ষিণ লালশাহ মাঝার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন বিক্রির সময় ঝুনুকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার রাতেই তার বিরুদ্ধে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সে দির্ঘদিন ধরে ডেমরায় ইয়াবা,ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে তার নামে একাধিক অভিযোগ রয়েছে।

sponsors graduate school fairs and sipa will be www.writemyessay4me.org/ attending some of their fairs this fall