Uncategorized

ডেমরায় ভোটার তালিকা হালনাগাদ শুরু

মো. হারুন-অর-রশিদ: ডেমরায় ভোটর তালিকা হালনাগাত শুরু হয়েছে। ২৫ শে জুলাই থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত এবং কেন্দ্রে ছবিসহ আঙ্গুলে ছাপ নেয়া হবে আগামী ২৬ শে অক্টোবর। এ সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে ডেমরা থানা নির্বাচন অফিস কর্র্তৃক নিয়োগকৃত তথ্য সংগ্রহকারীগন। যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে হয়েছে, অর্থাৎ বয়স আগামী ১ জানুয়ারি ১৮ বছর পূর্ণ হবে এবার তারা নতুন ভোটার হবেন।
ডেমরা ডগাইর এলাকার তথ্যসংগ্রহকারী মো.আবুল কালাম বলেন, ১ জানুয়ারি ১৮ বছর পূর্ণ হয়েছে এমন যে কোন ব্যাক্তি তার পিতা-মাতার জাতীয় পত্রের ফটোকপি ও জন্মনিবন্ধন সনদ নিয়ে আসলেই ভোটার তালিকায় তার নাম নিবন্ধন করা হবে।
ডেমরা থানা নির্বাচন অফিস হতে জানা গেছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা হালনাগাদের সময় ঠিকানা স্থানান্তর ও মৃত ব্যক্তিদের নাম বাদ দেয়া হবে। তবে তথ্য হালনাগাদে নাম সংশোধনের বিষয়টি রাখা হয়নি। নাম বা অন্য যেকোনো সংশোধনের জন্য যেকোনো দিন নির্বাচন অফিসে যেতে হবে। আর এটা সারা বছরই করা যাবে।
ডেমরা থানা নির্বাচন অফিসার মো. ইউসুফ-উর-রহমান জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য বিভিন্ন পর্যায়ে কমিটি করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী কিছু দিনের মধ্যে ডেমরা এলাকায় স্মার্ট কার্ড বিতরন করা হবে।