Uncategorized

যাত্রাবাড়ী-চিটাগাং রোড বন্ধ

যাত্রাবাড়ী থেকে শনির আখড়া-চিটাগাং রোডে যাওয়ার সড়কটি বুধবার সকাল থেকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। টানা বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সিদ্ধান্ত নেন।

মাছের আড়তের পানির জন্য যাত্রাবাড়ী সড়কটির অর্ধেক অংশ আগেই ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছিল। টানা বৃষ্টির কারণে এখন সড়কের সম্পূর্ণ অংশই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে যেকোনো যানবাহন যেতে গেলে তা খানাখন্দে পড়ে বিকল হয়ে পড়ছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এজন্যই যাত্রাবাড়ী মোড়ে ব্যারিকেড দিয়ে দেয়া হয়েছে। এ সড়ক দিয়ে যাওয়ার জন্য যেসব পরিবহন আসছে সবগুলোকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।

Der gartenrotschwanz beginnt mit seinem Klicken Sie hier gesang sehr früh, dann folgen amsel, rotkehlchen, kohlmeise, zaunkönig, buchfink und grünfink