leadnewsঅপরাধডেমরা

ডেমরায় ৭ বছরের শিশুকে শ্লীলতাহানী: গ্রেফতার ১

ডেমরা নিউজঃ :ডেমরায় প্লে নার্সারীতে পড়–য়া ৭ বছরের এক শিশুকে শ্লীলতাহানী করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সোমবার দুপুরে ভুক্তভোগীর মা অভিযুক্ত মো. রবিউল ইসলামের (২২) বিরুদ্ধে ডেমরা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় মামলা করেন। পরক্ষণে ডেমরা থানা পুলিশ ওই লম্পট রবিউলকে তার বাসা থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়। সে ডগাইর নতুনপাড়া ইসলামবাগ মিরাজীর বাড়ীর ভাড়াটিয়া বাগের হাটের মোড়েলগঞ্জ থানার ভাইজোরা গ্রামের মো. মহারাজ বেপরীর ছেলে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মেয়েটি প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে স্কুল থেকে বাড়ী ফিরে তাদের বাসার সামনে খেলতে যায়। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে রবিউল মেয়েটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিরিবিলি আজাদের গলি নামক স্থানে নিয়ে যায়। পরে যৌনকামনা চরিতার্থের উদ্যেশ্যে রবিউল ইসলাম মেয়েটির যৌনাঙ্গসহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ সময় মেয়েটির ডাক চিৎকারে পাশ্ববর্তী দুই ভাড়াটিয়া মহিলা মেয়েটিকে উদ্ধার করে তার বাড়ীতে পাঠায়।