Uncategorized

নারায়ণগঞ্জ অগ্নিকান্ডে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে ফাউন্ডেশন অব ফায়ার হাউজ বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকরা।

ডেমরা নিউজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী আরেফিন সিদ্দিক।

তিনি জানান, বিকালে আগুনের খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা-নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে । এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুসসহ কোমল পানীয় তৈরি করা হয় বলে প্রাথমিকভাবে আমরা জানাতে পেরেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আগুনে নির্বাপনে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ১১টি ইউনিট। এর সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে ফাউন্ডেশন অব ফায়ার হাউজ বাংলাদেশ এর ০৫টি ইউনিট এবং ২টি বিশেষ ইউনিট (ডেমরা, সদরঘাট, লালবাগ, মিরপুর, গাজীপুর, RtR রেডি টু রেস্কিউ এবং রেস্কিউ ২১) স্বেচ্ছাসেবকরা এছাড়া ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার, ঢাকা মেট্রোপলিটন এবং নারায়ণগঞ্জ জেলা রোভার এবং স্কাউট এর সদস্যবৃন্দরা। তথ্য সূত্রে জানা যায় ঘটনাস্থলে ফাউন্ডেশন অব ফায়ার হাউজ বাংলাদেশ স্বেচ্ছাসেবকদের সাথে সপ্তনীল মুক্ত মহাদলের স্কাউট, রোভার এবং লিডাররা উপস্থিত হয়ে অগ্নিনির্বাপন এবং উদ্ধার অভিজান কাজে সহযোগিতা করে।