leadnewsসারা দেশ

বাউফলে করোনা যোদ্ধা ‘মাহাবুব’

তোফাজ্জেল হোসেন, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জীবনের ঝুকি নিয়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোলজিষ্ট । তাঁর নাম মাহাবুব আলম(৪৪)। । মাহবুবের এ সেবার কারনে এলাকাবাসীর প্রসংশায় ভাসছেন তিনি। করোনা ভাইরাসের সংক্রামন দেখা দিলে গত ২ মার্চ থেকে বাড়ী বাড়ী গিয়ে করোনা পরক্ষীয় নমুনা সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কাজ শুরু করেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট হওয়ায় রোগীদের প্যাথলজিক্যাল পরীক্ষার কাজের পাশাপাশি করোনা ভাইরাসের ওই নমুনা সংগ্রহের কাজটিও করতে হচ্ছে তাঁর। এ কারনে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও তাকে ছুটে যেতে হয় প্রত্যন্ত অঞ্চলে মানুষের বাড়ি বাড়ি। কেউ ঢাকা , নারায়নগঞ্জ কিংবা অন্য কোন এলাকা থেকে এসছেন বা কারো করোনা উপসর্গ দেখা দিয়েছে এমন খবর পেলেই ছুটে যান সেখানে। তাই এলাকায় করোনা যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। আজ রোববার পর্যন্ত তাঁর সংগ্রহ করা ২৮৭ ব্যক্তির নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। তবে আক্রান্তরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসা গ্রহন করার পর নমুনা পরীক্ষায় দ্বিতীয় বারের মত কোভিড-১৯ নেগেটিভ আসায় পুরোপুরি সুস্থ্য হয়ে হাসিমুখে সবাই বাড়ী ফিরেছেন।
মাহাবুব বলেন, করোনা ভাইরাসকে ভয় পেলে চলবে না, এটাকে জয় করতে হবে। আর জয় কারার জন্য বেশি প্রয়োজন মানুষের সচেতনতাবোধ । কিন্তু এ এলাকার মানুষের মধ্যে সেই সচেতনাবোধটুকুই নেই। শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলেও মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে চায় না। তবে এমন উপসর্গের খবর পেলে আমাকেই ছুটে যেতে হয় তাঁদের বাড়ীতে। আক্রান্ত রোগীর সংস্পর্শে যেতে হয় বলে পরিবারের নিরাপত্তার জন্য প্রায় আড়াই মাস পর্যন্ত স্ত্রী ও ছেলেমেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা কক্ষে থাকেন বলেও জানান তিনি।
হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দাশপাড়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডে নমুনা সংগ্রহের জন্য একটি কাজ করে। ওই টিমে চিকিৎসক মাহামুদুর হাসান, মেডিকেল টেকনোলজিষ্ট মাহাবুব আলম , মেডিকেল প্যাথলজিষ্ট মোঃ মঞ্জু, দাশপাড়া ইউনিয়নের হোম কোয়ারেন্টাইনের নিশ্চিত করণ ও নমুনা সংগ্রহের কাজে সার্বিকভাবে দেখাশুনাকারী স্বাস্থ্য সহকারি মাছুম বিল্লাহ ও তৃতীয় শ্রেনির কর্মচারী নাসির দায়িত্ব পালন করেছিলেন। তাঁদের উপস্থিতিতে মাহাবুব নমুনা সংগ্রহের কাজটি করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য আমরা একটি টিম পাঠাই। ওই টিমে মাহাবুব অত্যন্ত দায়িত্বশীল ভ’মিকা পালন করে যাচ্ছেন। জীবনের ঝুকি নিয়ে মানবসেবা করায় সকলের প্রশংসা লাভ করেছেন তিনি।