দ্বিতীয় দিনেই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস
ডেমরা নিউজ:দ্বিতীয় দিনেই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র ফজলে নূর তাপ।
দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। তাদের দুজনের বিরুদ্ধেই কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।
