বাউফলে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ ইং অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান। উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আনিচুর রহমান বালী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান , উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজার আয়োজনে অনুষ্ঠানে ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য মহিলা পদে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।উল্লেখ্য, আগামী ২১ জুন বাউফলের ৯ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

