Uncategorized

সাভারে বিএমজিটিএ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাভার সংবাদদাতাঃ  বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) সাভার উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০শে জুন) আশুলিয়ার গাজীরচট মদিনাতুল উলুম মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় ও ঢাকা জেলা কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাভার উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মো: হারুন অর রশিদ।

এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিএমজিটিএ’র মহাসচিব অধ্যাপক মুহাম্মদ জহির উদ্দিন হাওলাদার ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শিক্ষা বার্তা পত্রিকার প্রধান সম্পাদক এ.এইচ.এম সায়েদুজ্জামান।

এসময়ে আরো বক্তব্য রাখেন বিএমজিটিএ’র ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ধামরাই উপজেলার সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাভার উপজেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজিরচট এম.ইউ.এ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

Die strecke zwischen den punkten a und https://ghostwritinghilfe.com/ b ist eine sehne des kreises