leadnewsডেমরা

র‌্যাব-১ এর অভিযান ডেমরায় প্রায় পৌনে ১ কোটি টাকার ইয়াবা উদ্ধার: গ্রেফতার ৩

x
ডেমরা নিউজঃ ডেমরায় র‌্যাব-১ এর অভিযানে প্রায় পৌনে ১ কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। শনিবার বিকালে ডগাইর মধ্যপাড়া এলাকার এলমা টাওয়ার সংলগ্ন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২৪ হাজার ৫শ পিস ইয়াবা , নগদ ৪ লক্ষ ৯৬ হাজার টাকা ও ২ টি মোবাইাল উদ্ধার করে র‌্যাব। রোববার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া গ্রামের মো. ইসমাঈলের ছেলে মো. শাহনেওয়াজ (২২), গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের মৃত মুকিত মিয়ার ছেলে টিপু মিয়া (৪৩) ও দিনাজপুরের ফুলবাড়ী থানার টিটিপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মো. মাসুদুর রহমান (৩৮)। এ সময় মো. টিুটু (৩০) ও আসমা আক্তার নাজিয়া (২৩) নামে দুই মাদক চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে শনিবার দিনগত রাত ১ টার দিকে র‌্যাব-১ ডেমরা থানায় অভিযুক্তরাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. সেলিম মিয়া বলেন, গ্রেফতার ৩ জনকে আদালতে পাঠানোর পর আদালত মাদক ব্যবসায়ী শাহনেওয়াজের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে অন্য দু’জনকে জেলে পাঠানোর নির্দেশ দেন।