leadnewsখেলা

অজ সাকিবের দল কলকাতার খেলা ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে এসে শিরোপা পুনরুদ্ধারে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। শেষ দুই মৌসুমে বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া দলটি চলমান আসরে শক্তি বাড়াতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে। ভারতের বেশ কয়েকটি উইকেটই তুলনামূলক স্পিন নির্ভর হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন সাকিব-সুনীল নারাইনরা।
সাকিব আইপিএলে এই আসর মিলিয়ে কলকাতার হয়ে সাত আসরে অংশ নিয়েছেন। বাকি একটি আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। অন্যদিকে নারাইন অনেক বছর ধরেই কলকাতার হয়ে খেলছেন। যার কারণে দুই স্পিনারকে আলাদা করে দেখছেন না নাইট রাইডার্সদের অধিনায়ক ওয়েন মর্গ্যান।
আজ রোববার রাত ৮টায় চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা। মন্থর গতির এই উইকেটে স্পিনই পারে ব্যবধান গড়ে দিতে, এমনটাই মনে করেছেন মর্গ্যান।

তিনি জানিয়েছেন, সাকিব আল হাসান দলে আসায় বৈচিত্র ও ভারসাম্য বেড়েছে। বাঁ-হাতি এই স্পিন বোলিংয়ের সঙ্গে বড় শট খেলারও ক্ষমতা রয়েছে। গতবার ব্যাটিংয়ের কারণে গ্রুপ পর্ব থেকে ছিটকা পড়ায় এবার সাকিব আসায় মাঝের দিকের ব্যাটিংয়ে ভারসাম্য বাড়বে। ফলে আন্দ্রে রাসেলের উপরে অতিরিক্ত নির্ভরতাও কমতে পারে।
মর্গ্যান বলেন, ‘আমাদের ভারতের বিভিন্ন প্রান্তে গিয়ে খেলতে হবে। সব জায়গার পরিবেশ এক রকম নয়। সাকিব আসায় দলের ভারসাম্য ও বৈচিত্র্য বেড়েছে। আন্তর্জাতিক স্তরের সঙ্গেই আইপিএলে দুরন্ত কিছু পারফরম্যান্স রয়েছে ওর। সাকিবের অভিজ্ঞতাও আমরা কাজে লাগাতে পারব। আশা করি, নিরাশ হব না।’

তিনি বলেন, ‘আইপিএল মানেই প্রতিদ্বন্দ্বিতা। এ ধরনের প্রতিযোগিতায় দলে এমন চরিত্র প্রয়োজন যাদের আচরণ কখনোই পাল্টায় না। সাকিব ও নারাইন সে রকমই চরিত্র। দল বিপদে পড়লে নির্দ্বিধায় তাদের হাতে বল তুলে দেওয়া যায়। দ্রুত রান তোলার লক্ষ্যেও ব্যাট হাতে নামিয়ে দেওয়া যায় তাদের।’

চেন্নাইয়ের এই উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন রশিদ খান, শাহবাজ, নাদিম, মুজিব-উর-রহমানের মতো প্রতিভারা। দলটির পেস বিভাগে দাপট দেখাতে পারেন ভুবনেশ্বর কুমার ও থাংগারাসু নটরজনরা। ভুবনেশ্বর যে কোনো উইকেটে মানিয়ে নিতে সক্ষম। তার বোলিং ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। ডেথ ওভারগুলোতে নটরজনের ইয়র্কারও পরীক্ষায় ফেলবে কলকাতার ব্যাটসম্যানদের। তবে ব্যাটিংয়ে সাকিবদের জন্য বিশেষ সমস্যা হয়ে দাঁড়াতে পারে ডেভিড ওয়ার্নার কিংবা জনি বেয়ারস্টো।