আগামী ১০ ই মে বিএমজিটিএ – এর মানববন্ধন
আজ ৪ মে ২০১৭ খ্রি: বৃহস্পতিবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের অনুষ্ঠিতব্য মানববন্ধন এর দিন ও তারিখ পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত তারিখ আগামী ১০ ই মে রোজ বুধবার।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির আহবানে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন ও মাননীয় প্রধান মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। পূর্বঘোষিত ৪ ই মে বৃহস্পতিবার দাখিল ও এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, এ জন্য এই তারিখ পরিবর্তন করা হয়েছে। উক্ত ১০ ই মে তারিখে উপজেলা,জেলা কমিটির নেতৃবৃন্দ সহ জেনারেল শিক্ষকদের উপস্থিতিতে মানব বন্ধন কে সফল ও সার্থক করার জন্য কেন্দ্রীয় কমিটির মহাসচিব মহোদয় অনুরোধ করেছেন বি,এম,জি,টি,এ( বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন) এর পক্ষ থেকে।
Know-nothings claimed that the immigrants who were principally irish and https://pro-homework-help.com homework help roman catholic threatened to destroy the american experiment
