সারুলিয়ার আমতলা ওরিয়েন্টাল স্কুল সংলগ্ন একটি বাসায় চুরি
ডেমরা সারুলিয়ার আমতলা ওরিয়েন্টাল স্কুল সংলগ্ন একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডেমরার আমতলা ওরিয়েন্টাল স্কুল সংলগ্ন একটি বাসা থেকে আলমারির ড্রয়ার ভেঙে ২৫ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এসএম কামাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে এ চুরির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের সম্পর্কে সঠিকভাবে কেউ কিছু বলতে পারেনি। পারিবারিক সূত্রে জানা যায়, কামাল হোসেন এডো স্মার্ট নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী আমেনা বেগম নারায়ণগঞ্জ রূপগঞ্জের একটি স্কুলের শিক্ষিকা। তারা দু’জনেই পেশাগত কাজে প্রতিদিনের ন্যায় সকালে বেরিয়ে যান। একমাত্র ছেলে ওরিয়েন্টাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আপন ছিল স্কুলে। বাসা খালি পেয়ে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশের ধারণা।
Medici predigtverbot lucrezia borgia vetternwirtschaft spanien bestechung renaissancepäpste renaissance adelsgeschlecht der borgia papst ghostwriter gesucht alexander vi
