শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে ॥ ওবায়দুল কাদের
ডেমরা নিউজ:তোমরা শিক্ষার্থীরাই আগামী দিনের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে- ডেমরার কোনাপাড়া সামসুল হক খান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিদ্যালয়টির হাজারো শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। মন্ত্রী সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ডেমরার মাতুয়াইল নিউটাউন এলাকা থেকে কোনাপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পাকা সড়কের শুভ উদ্বোধন করেছেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এমন সুন্দর আন্দন্দঘন পরিবেশ আমি আগে দেখিনি। তোমরা শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে আগামী দিনে অগ্রনী ভূমিকা রাখবে। তোমাদের মাঝে এসে যে আনন্দ পেয়েছি তা ভুলার নয়। তোমরা আমাকে ডাকালে আমি আবারও তোমাদের মাঝে ছুটে আসব। শিক্ষার্থীদের উত্তর উত্তর সাফল্য কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা, অভিভাবক, ডেমরার আওয়ামীলীগের শতশত নেতাকর্মী ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।মূলত শিক্ষার্থীদের চরম দূর্ভোগ লাঘবের জন্যই ডেমরার এ সড়কটির কাজ দ্রুত সম্মন্ন করা হয়েছে।
উল্লেখ্য,গত বছর বর্ষায় মাননীয় মন্ত্রী ডেমরায় এসে উক্ত সড়কের বেহাল দশা দেখে দ্রুত সড়কটি নির্মাণের জন্য সড়ক ও জনপথের বনানী ডিভিশনকে নির্দেশ দেন। পরবর্তীতে গত বছর ২৮ অক্টোবর সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। চলতি বছর জানুয়ারী মাসে এ সড়কের কাজ ৩ মাসের মধ্যে দ্রুত সম্পন্ন করেন সড়ক ও জনপথ অধিদপ্তর।
