Uncategorized

এম.এ.ছাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীদের মতবিনিময় সভা

মো. হারুন-অর-রশিদ ঃ শিক্ষার মান উন্নয়নকল্পে ডেমরার সারুলিয়ার এম, এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এম, এ বাশার মনির, মোঃ ইসমাইল হোসেন, শিক্ষক শাহানাজ হোমায়ারা আক্তার, আব্দুস সালাম, অভিভবাক মোঃ জাহাঙ্গীর আলম, আয়েশা আক্তার প্রমূখ। এম, এ বাশার মনির বলেন, আগামী জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্যের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও বেশী মনোযোগী হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি সু-শিক্ষা প্রদানে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদেরও অতি যতœবান হতে হবে। সকলের সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী পরীক্ষাগুলোতে শিক্ষার্থী অবশ্যই ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হবে।

Dies gelingt am besten, indem man anhand der notizen neue, kurze texte verfasst und diese dann mit den originalen https://www.ghostwriter-hilfe.com/diplomarbeit/ vergleicht