কদমতলীতে জাতীয় শোক দিবস পালন ।
ডেমরা নিউজঃ কদমতলীর রায়েরবাগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।আজ শনিবার বিকেলে কদমতলীর রায়েরবাগ এলাকায় এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
বাবু প্লাজার চেয়ারম্যান হাজী মাকসুদুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম বাবু,মাহবুবুর রহমান, আব্দুল জলিল,মোঃ গোলাম মাওলা, কামাল সিকদার ও দিদারুল ইসলাম প্রমুখ ।
এসময়ে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের গভীর শ্রদ্ধায় স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন ।
