leadnewsডেমরা

যুবলীগ নেতা এস,এম সোহেলের উদ্যেগে জাতীয় শোক দিবসউপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।

ডেমরা নিউজ: ডেমরায় যুবলীগ নেতা এস,এম সোহেলের উদ্যেগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।আজ শনিবার দুপুরে কোনাপাড়া শাহজালাল রোডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস,এম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল ।
যুবলীগ নেতা এম এ কালামের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আল আমিন হাওলাদার, রাজু, মাসুদ রানা, অপু, শাওন, লিমন,ফিরোজ, নাজমুল, আমান বাপ্পী ও ইলিয়াস প্রমুখ ।
এ সময়ে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার শান্তি কামনা করেন । আলোচনা শেষে খিছুরী বিতরণ করা হয় ।