leadnewsডেমরা

কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের আয়োজনে ডেমরায় নৌকার পথসভা

ডেমরা নিউজঃঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের আয়োজনে ঢাকা-৫ আসনের আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ডেমরার রানীমহল এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। এ সময় ডিএসসিসির ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে হাজার লোকের মিছিল এলাকা প্রদক্ষিন করে। এতে সভাপতিত্ব করেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন-কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজিত নন্দী রায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি, সাবেক ছাত্র লীগ নেতা গোলাম রব্বানি চিনু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র, সাবেক ছাত্র লীগ নেতা এস এম সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলসহ ডেমরা থানা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, ঢাকা-৫ আসন উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে ।
এ সময়ে মারুফা আক্তার পপি বলেন কাজী মনু ভাইকে আপনারা বিজয়ী করেন আমরা ডেমরায় একটি হাসপাতাল ও বিশ্ব বিশ্ববিদ্যালয় নির্মাণ করে দিব।
তাই আগামি ১৭ অক্টোবর পর্যন্ত জয়ের লক্ষ্য নিয়ে নির্ঘুম রাত কাটিয়ে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবে। পথসভা শেষে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমে যান নেতাকর্মীরা।