leadnewsডেমরা

ডেমরায় যুবলীগের আনন্দ র‌্যালী

প্রকাশ সরকার সুমন: এস,এম সোহেলকে সাধারন সম্পাদক ও কাজী সাখাওয়াত হোসেন রাজিবকে ঢাকা মহানগর দক্ষিণ ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করায় ডেমরায় আনন্দ র‌্যালী বের করেছে যুবলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে কোনাপাড়া যুবলীগ কার্যালয় সংলগ্ন থেকে এ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ডেমরা,কোনাপাড়া, মাতুয়াইল ও যাত্রাবাড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় একই এলাকায় এসে শেষ হয়। পরে কার্যালয় সংলগ্নে সংক্ষীপ্ত সভা করে নেতাকর্মীরা। এ সময়ে এস,এম সোহেল বলেন আমাকে ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ও কাজী সাখাওয়াত হোসেন রাজিবকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করায় দশ লক্ষ যুবকের অভিভাবক মোঃ ইসমাইল চৌধুরী সম্রাটসহ মহানগরের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠ ও ন্যায়-নিষ্ঠার সহিত পরিচালনা করার জন্য সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করছি। সকলের সর্বাত্মক প্রচেষ্টায় এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃতে আগামী দিনের সমৃদ্ধময় দেশ গঠনে যুবলীগ অগ্রনী ভূমিকা রাখবে। এ সময়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শফিউল্লাহ খাঁন স্বপন, গোলাম মোর্শেদ অরুন, আনোয়ার হোসেন খাঁন, যুবলীগ নেতা এম,এ কামাল,আল-আমীন হাওলাদার,রিয়াজুল ইসলাম রাজু, শাওন আহম্মেদ, এম, হক অপু,জনি আহম্মেদসহ যুবলীগের শতশত নেতাকর্মী।