Uncategorized

কার্গোর ধাক্কায় গ্রীন লাইন-২ লঞ্চের তলা ফেটে নিচের অংশ পানিতে তলিয়ে গেছে

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় বালুবাহী একটি কার্গোর ধাক্কায় এমভি গ্রীন লাইন-২ লঞ্চের তলা ফেটে গেছে। লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের ধারে নেয়ায় দুই শতাধিক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

এ ঘটনায় কার্গোটি পানিতে ডুবে গেছে। একই সঙ্গে গ্রীন লাইন-২ লঞ্চের নিচের অংশও পানিতে তলিয়ে গেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা গ্রীন লাইন-২ লঞ্চের যাত্রী আব্দুল্লাহ হাসান  বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বেলা ৩টায় গ্রীন লাইন-২ লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বেলতলা এলাকায় বালুবাহী একটি কার্গো লঞ্চটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

লঞ্চটির তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করায় দ্রুত সেটি ডুবে যাচ্ছে বলে জানিয়েছেন বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

Stehen figuren dagegen auf den beiden www.ghostwritinghilfe.com entgegengesetzten seiten dieser konstellation protagonist – antagonist, sprechen wir von eines kontrastbeziehung