leadnewsজাতীয়

গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৩২ জন

ডেমরা নিউজ:গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রামক করোনাভাইরাসে নতুন ২ হাজার ৬১১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনে। এছাড়া, গত একদিনে করোনায় মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মোট ৩ হাজার ৩৬৫ জন প্রাণ হারালেন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।