leadnewsস্বাস্থ্য

গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২১ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৪২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৬ হাজার ৬ জন করোনা রোগী।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।