গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৩জন
ডেমরা নিউজ:দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ৩ হাজার ৪১২ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৪৫ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।
