leadnewsজাতীয়

গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১০১জন

নিজস্ব প্রতিবেদক:দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭৩ জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শুক্রবারও ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ৮ মার্চ বাংলাদেশে করোনা শনাক্তের পর করোনায় মৃত্যুতে এটিই সর্বোচ্চ রেকর্ড। দ্বিতীয় দিনের মতো আজ শনিবারও করোনায় ১০১ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।