গত ২৪ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৭জন ।
নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ২৫ জন। এনিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে।
এসময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৭৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে দাঁড়াল।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

