চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল
চট্টগ্রাম জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮মার্চ) বিকেলে উপজেলার বটতলী হালাল ডাইন রেস্টুরেন্টের ভিআইপি হলে অনুষ্ঠিত ইফতার পার্টি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।
সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোসাদ্দেক আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ রিদুয়ানুল হক,অধ্যাপক আহসান হাবিব, মুহাম্মদ মাস্টার মুহররম মিয়া,মাস্টার নাছির উদ্দীন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মুহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী, কোরআন তেলাওয়াত করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মুহাম্মদ ওয়ালিউল।
বক্তারা সরকারকে শতভাগ বোনাসসহ সব মাদরাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ সবধরনের সুযোগ সুবিধার দাবি জানান।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বিধি অনুযায়ী শিক্ষকদেরকে প্রভিডেন্ট ফান্ড সহ অভ্যন্তরিন যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের আহবান জানান।
