বিএমজিটিএ- এর ধনবাড়ি উপজেলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
প্রতিনিধিঃ বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) ধনবাড়ী উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।আজ বুধবার বিকেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব কে,এম শামীম ।
মো শামীম সারোয়ার সাহেবের সভাপতিত্বে মো.খলিলুর রহমান সাহেবের উপস্হাপনায় আলোচনায় অংশ গ্রহন করেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির দপ্তর ও স্হায়ী কমিটির সদস্য মো এলিন তালুকদার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো আজহারুল ইসলাম মুক্তা, সহ সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার বীনা, টাংগাইল জেলা শাখার সহ সভাপতি মো.শরীয়ত উল্ল্যাহ অটল, মো.ফজলুর রহমান ফারুক, মো.শরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো.আঃ রউফ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আশরাফ আলী বাবু মাস্টার, সদস্য জাকিয়া সুলতানা, আঃ রহিম সূজন প্রমূখ।
এ সময়ে প্রধান অতিথি কে.এম.শামীম বলেন, অনতিবিলম্বে সহকারী অধ্যাপকের পদ পূর্ন বহাল, অনুপাত প্রথা বাতিল, শত ভাগ উৎসব ভাতা প্রদান সহ আগামী ২৮ এপ্রিলের মধ্যে বেতন ভাতাদি(সরকারি অংশ) দেওয়ার অনুরোধ করেন।
তিনি আরো বলেন মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীদের বৈষম্য দূরীকরণে বিএমজিটিএ প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক বান্ধব শিক্ষক নেতা জনাব মো হারুন অর রশিদ স্যার, ও মহাসচিব শান্ত ইসলাম সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন,।
আমাদের ঐক্য বদ্ধ চেষ্টায় বৈষম্য ও বৈষম্য সৃষ্টি কারীদের প্রতিহত করা সম্ভব,সকল শিক্ষক কর্মচারীদের কে বিএমজিটিএ কে সহযোগিতা করার আহবান জানান তিনি ।
