জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসির রায় কার্যকর করতে কারা কর্তৃপক্ষ প্রস্তুতঃস্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসির রায় কার্যকর করতে কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রায় কার্যকরের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এখন কারাবিধি অনুযায়ী তার ফাঁসি কার্যকরের পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।হরকাতুল জিহাদের (হুজি) জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তার দুই সহযোগীর করা আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারে ২০০৪ সালের ২১ মে গ্রেনেড হামলায় ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড দেন।
গত ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দেন
