Uncategorized

জরিপে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না : কাদের

বিভিন্ন সংস্থার জরিপে জনপ্রিয়তা প্রমাণে ব্যর্থ হলে সাংসদরা মনোনয়ন হারাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সামনে নির্বাচন, ৩০০ আসনে মনোনয়ন দিতে হবে। বিভিন্ন সংস্থার জরিপে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন না, উইনেবল ক্যান্ডিডেট হবেন না- তারা মনোনয়ন পাবেন না।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা উইনেবল ক্যান্ডিডেট হবেন তারা মনোনয়ন পাবেন। যারা নেতার জন্য যোগ্য, যার জনপ্রিয়তা আছে- তারাই মনোনয়ন পাবেন।

তবে কোন ধরনের সংস্থার জরিপ আমলে নেয়া হবে তা তিনি পরিষ্কার করেননি। অনুষ্ঠানে কাদের `ইফতার সামনে নিয়ে খালেদা জিয়া বিদ্বেষপ্রসূত মিথ্যাচার করছে` বলে অভিযোগ করেন।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

As it develops and pursues activities with the grant’s support, sipa will engage other units at write my paper columbia university and work in consultation with distinguished colleagues including professor eli noam and richard witten