leadnewsরাজনীতি

জাতীয় শোক দিবস উপলক্ষে কোনাপাড়ায় আওয়ামী লীগের আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত

প্রকাশ সরকার সুমন:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরার কোনাপাড়ায় আওয়ামী লীগের আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

 

৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সোমবার সন্ধ্যায় কোনাপাড়া দরবার শরীফ রোড এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান খান টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ।

 

প্রধান আলোচক ছিলেন ডেমরা থানা কৃষকলীগের সাবেক সভাপতি সালাম উল্লাহ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, এস এম আরিফ মিয়া, মোহাম্মদ মজিবুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ সালে, লায়ন মোহাম্মদ শামীম মিয়া, মোহাম্মদ মাহবুবুর রহমান খান সহ ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

 

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধা স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।