leadnewsডেমরা

ডেমরায় অপহৃত শিক্ষার্থী উদ্ধার : গ্রেফতার ২

মো.মাহবুবুর রহমান ভূইয়া :ডেমরায় অপহৃত মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। বুধবার সকালে ডেমরার মুসলিম নগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সহযোগী দুই অপহরণকারীকে গ্রেফতার করে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পাড় গেন্ডারিয়া এলাকার সরকার বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- ওই এলাকার মো. আবুল হোসেনের মেয়ে ও মূল অপহরণকারী সেলিম ওরফে স্বপনের বড় বোন ঋতু ও তার স্বামী একই এলাকার মৃত বাদশা হাওলাদারের ছেলে মো. হাকিম হাওলাদার।
এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার ¯েœহাশীষ রায় যুগান্তরকে জানায়, গত ২ অক্টোবর সোমবার রাতে অপহৃতের বাবা অপহরণকারীদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার রাতে সহযোগী উক্ত ২ জনকে গ্রেফতার করা হয়। তবে মূল অপহরণকারী স্বপন গ্রেফতার হয়নি। লম্পট স্বপন ১ বছর আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে। সংসারে তার একটি সন্তান থাকা সত্বেও সে মেধাবী শিক্ষার্থী ওই মেয়েটিকে যাওয়া আসার পথে বিরক্ত করত। তবে শিগগিরি অপহরণকারী স্বপনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানায় ¯েœহাশীষ রায়। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর কোচিংয়ে যাওয়ার পথে ডেমরার বামৈল বাস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ হন ওই শিক্ষার্থী।