জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরায় আসাফোর মিলাদ ও দোয়া মাহফিল
ডেমরা নিউজঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ডেমরা থানা কমিটির আয়োজনে রবিবার বিকেলে ডেমরার সারুলিয়া বড়ভাঙ্গা এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন আসাফো ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ মিজানুর রহমান। ডেমরা থানা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন আকন্দ এর সভাপতিত্বে এবং ইমন খানের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও আসাফো কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসাফোর প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হোসেন, কবি মতিউর রহমান বাপ্পী। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেমরা থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মান্নান সরকার, সাংগঠনিক সম্পাদক শহিদ উদ্দিন শিপন, মোঃ সাইদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট জনেরা। বক্তব্য শেষে ১৫ আগষ্ট ও ২১ আগষ্টে শাহাদাৎ বরণকারী সকল শহিদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
