জুরাইন ও পোস্তগোলা থেকে ০২ জন সিএনজি ও অটোরিকশা চাঁদাবাজ’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
ডেমরা নিউজ:রাজধানীর জুরাইন ও পোস্তগোলা থেকে ০২ জন সিএনজি ও অটোরিকশা চাঁদাবাজ’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
অদ্য ২২ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন জুরাইন ও পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি ও অটোরিকশা হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০২ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ স্বাধীন সিকদার (২০) ও ২। মোঃ মাসুদ বেপারী (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদা- ৩,৪৮০/-(তিন হাজার চারশত আশি) টাকা উদ্ধার করা হয়।
