leadnewsডেমরা

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে রড মিস্ত্রীর মৃত্যু

ডেমরা  নিউজ: ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট মো. জাহাঙ্গীর (২৬) নামে এক রড মিস্ত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে ডগাইর ফার্মের মোড় এলাকায় একটি নতুন বহুতল ভবনে গ্রান্ডিং মেশিনের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে হাতে বিদ্যুতায়িত হয়ে পরে তারের সঙ্গে শরীর জড়িয়ে সারা শরীর বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই মিস্ত্রী। এ সময় সহযোগীরা জাহাঙ্গীরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় মেডিহোপ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর ডেমরার রোকেয়া কলেজের পূর্বপাশে মক্কা টাওয়ার সংলগ্ন এলাকার ভাড়াটিয়া ও কুড়িগ্রামের কচাকাটা থানার নারায়ণপুর বেপারি পাড়া গ্রামের মো. সামসুল আলমের ছেলে। এ ঘটনায় মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ডেমরা থানা পুলিশ পরিবারের কাছেই লাশ হস্তান্তর করে। পরে  তারা জাহাঙ্গীরের লাশ গ্রামের বাড়ীতে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান।