leadnewsরাজধানী

টি আই বিপ্লব ভৌমিকের  ত্বরিত পদক্ষেপে জুরাইন রেল ক্রসিং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালবাহী পিকআপ । ।

ডেমরা নিউজঃ টি আই বিপ্লব ভৌমিকের  ত্বরিত পদক্ষেপে জুরাইন রেল ক্রসিং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা  পেয়েছে রেল ক্রসিং এ আটকে  থাকা একটি মালবাহী পিকআপ ।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় জুরাইন রেল ক্রসিং এলাকায় ঢাকা মেট্রো ড ১১-৯৩৩৬ পিকাপ টি ঢাকা প্রবেশ মুখে রেল ক্রসিং এ দুই লাইনের মাঝখানে গর্তের মধ্যে পিছনের চাকা আটকে যায় । অনেক চেষ্টা করেও চালক গাড়ি সড়াতে পারছিল না।
এ সময়ে  গাড়ির সামনে রেকার লাগিয়ে টিআই বিপ্লব ভৌমিক, সার্জেন্ট রিয়াজ উদ্দিন মোল্লা, সার্জেন্ট আব্দুল্লাহ সঙ্গীয় কনেস্টবল মো:আসলাম, কনেস্টবল  মো: নাসিম, কনেস্টবল  মো: নাজিম সহ আশপাশের স্থানীয় জনগণের সহায়তা নিয়ে ধাক্কা দিয়ে রেল লাইন পার করে নিয়ে যায়  ।
টিআই বিপ্লব ভৌমিক তাৎক্ষনিক টেলিফোনে কমলাপুর রেলওয়ে স্টেশন কন্ট্রোল রুমে অবগত করে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ।
পরবর্তীতে গাড়িটি রেল লাইন থেকে পার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক  হয় ।
এ বিষয়ে টি আই বিপ্লব ভৌমিক জানায়, হঠাৎ পিকআপ টি রেল ক্রসিং আটকে যাওয়ায় এবং  সাথে সাথে ট্রেন এসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত । তাই  আমি নিজে  আমার সঙ্গীয় ফোর্স নিয়ে পিকআপটির পিছন থেকে ধাক্কা দিয়ে রেল ক্রসিং থেকে সরিয়ে নেই।