Uncategorized

টি-টুয়েন্টির র‌্যাঙ্কিংয়ে মাশরাফি ৩৬তম

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে টি-টুয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার পর টি-টুয়েন্টির র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। র‌্যাঙ্কিংয়ে ৩৬তমস্থানে থেকেই ক্যারিয়ার শেষ করলেন মাশরাফি।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শেষে র‌্যাঙ্কিংয়ে ৪১তম স্থানে উঠে আসেন মাশরাফি। ওই ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট শিকার করেন মাশরাফি। ওই ম্যাচটিই ছিলো মাশরাফির টি-টুয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ।

অবসরের পর প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৩৬তম স্থানে উঠে এলেন মাশরাফি। তার রেটিং পয়েন্ট ৫৩৪। ক্যারিয়ারে মাশরাফির সর্বোচ্চ রেটিং ছিল ৫৪৫।

২০১৬ সালে সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচ শেষে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং অর্জন করেছিলেন ম্যাশ।

Less than a third of voters had voted for him, he was https://www.collegepapers.co.uk a minority president