Uncategorized

ডেমরার বেড়েছে সবজির দাম

ডেমরার  বিভিন্ন কাঁচাবাজারে কয়েকটি ছাড়া বেশির ভাগ সবজির দাম ৪ থেকে ৫ বেড়েছে।
ডেমরার কোনাপাড়া ,ডগাইর. বামৈল,বড়ভংগা, ষ্টাফ কোর্য়াটার,ডেমরা ও সারুলিয়া কাচাঁবাজার ঘুরে দেখা যায়-আজ শুক্রবার দরবৃদ্ধি পেয়েছে প্রায় সব ভোগ্যপণ্যের।
প্রতি কেজি বেগুণ ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫  টাকা, শসা প্রতি কেজি ৫ টাকা বেড়ে ৪৫ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

করলা কেজি প্রতি ৪৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, ঝিঙা ৪৫ টাকা, পটল ৪৫, পেঁপে ৬০ টাকা, মূলা ৪০, কচুর লতি ৫৫ টাকা, টমেটো ৫৫ টাকা, কাঁচামরিচ ৪৫ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৪৫ থেকে ৬০ টাকা, গাজর 6০, কাঁকরোল ৫০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়।

সারুলিয়া বাজারের ব্যবসায়ী জমির আলী জানান, বাজেটের প্রভাব কাঁচাবাজারে পড়েনি।  সাধারণত কাঁচামালের দাম বাজেটের পর খুব একটা বাড়ে না।  তাই এই দাম বৃদ্ধি স্বাভাবিক।

বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

There are all essay homework online sorts of things you can learn, either from books or from taking a writing course