Uncategorized

তামিমের ক্যাচটি ঠিক ছিল: সাবেক ইংলিশ অধিনায়ক

ঘরের মানুষই স্বীকার করলেন তামিম ইকবালের ক্যাচটি সঠিক ছিল। মরগান আউট হয়েছে। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মুখে এমন কথা শুনে আলোচনাটা আরও বাড়বে মনে হচ্ছে।

কেবল ভনই নয় তামিমের ক্যাচ নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট ও ডেইলি মেইলের ক্রিকেট প্রতিবেদন পল নিওম্যান। টেইট এক টুইট বার্তায় বলেন, ‘এটা আউট ছিল। ভিডিওটা রিভিউ করে দেখা দরকার।’ পল নিওম্যানও লিখেছেন, ‘তামিম পরিষ্কারভাবেই ক্যাচটি তালুবন্দি করেছেন। ও দারুণ একটি ক্যাচ লুফেছে।’

উল্লেখ্য, ৩০৫ রানের বড়সড় ইনিংস করেও চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। উল্টো স্বাগতিকরা জিতে যায় ৮ উইকেটে।

ম্যাচ শেষে হারের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে ওঠে মাশরাফির বলে তামিমের নেওয়া ইয়ন মরগানের ক্যাচটি। ফিল্ড আম্পায়ার ও টিভি আম্পায়ার দুপক্ষই বাংলাদেশের আবেদনে ‘না’ বলে দেন। তবে আম্পায়ারের এ সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি তামিম।

Number 4 thoroughly review our faq page when it doubt about something regarding an admission issue my recommendation is first to check out our admission faq website that does your homework page