leadnewsডেমরা

ডিএসসিসি’র ৬৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের উদ্যেগে পৃথক আলোচনা ও দোয়া মাহফিল ।

ডেমরা নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের উদ্যেগে ওয়ার্ডের ১৫টি স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৃথক এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে মাহমুদুল হাসান পলিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ।
এ সময়ে আরো বক্তব্য রাখেন ওমর শরীফ পুলাশসহ মহানগর ও ৬৮নং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ ।
পরে প্রতিটি সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট ও ২১শে আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের গভীর শ্রদ্ধায় স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয় ।