ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু অনলাইন ডেস্ক
রবিবার বিকালে সংসদের অধিবেশনের শুরুতে পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর নাম প্রস্তাব করা হলে স্পিকার তা কণ্ঠভোটে দেন এবং তিনি নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর অনেকের নাম আলোচনায় থাকলেও দৌড়ে এগিয়ে ছিলেন শামসুল হক টুকু।
পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুল হক টুকু। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
