ডেমরায় র্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ অস্ত্রব্যবসায়ী গ্রেফতার
ডেমরা নিউজ:ডেমরায় র্যাব—৩ এর অভিযানে মো. নুর আলম (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ীতে তল্লাশি করে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বেচাকেনার আলোচনার সময় হাজীনগর এলাকা থেকে নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে নুর আলমের সঙ্গে থাকা আরও ২ থেকে ৩ জন পালিয়ে যায়। গ্রেফতার নুর আলম ডেমরার হাজীনগর এলাকার মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। এ বিষয়ে তার বিরুদ্ধে ডেমরা থানায় শুক্রবার ভোররাতে মামলা দায়ের কেও র্যাব—৩।
র্যাব—৩ এর বরাতে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন,বৃহস্পতিবার রাতে হাজীনগর এলাকার আল আমিন গলিতে অস্ত্র বেচাকেনার বিষয়ে আলোচনা করছিলো নুরআলমসহ কয়েকজন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব—৩ এর একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে নুর আলমকে গেফতার করে।
