leadnewsঅপরাধ

ডেমরায় সাড়ে ৪ কোটি টাকার মালামাল চুরি: গ্রেফতার ৪ জন ১ দিনের রিমান্ডে

ডেমরা নিউজঃ ডেমরায় মধ্য দেইল্লা এলাকায় অবস্থিত প্রান আরএফএল কোম্পানির কেন্দ্রীয় গোডাউনে ধূর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেফতার ৪ জন ডেমরা থানায় ১ দিনের রিমান্ডে রয়েছে। রিমান্ড শেষে বুধবার তাদের আবারও আদালতে পাঠানো হবে জানিয়েছেন ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার। সোমবার (২৪ এপ্রিল) তাদের আদালতে পাঠালে ওই দিন বিকালে তাদের বিরুদ্ধে আদালত ১ দিনের ওই রিমান্ড মঞ্জুর করেন। রোববার (২৩ এপ্রিল) দিনগত রাতে ধূর্ধর্ষ ওই চুরির ঘটনায় ডেমরা থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন কোম্পানির লিগ্যাল অফিসার মো. লিয়াকত আলী। ওই রাতেই পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। গত ২২ এপ্রিল ঈদ উল ফিতরের রাতে পূর্ব পরিকল্পিতভাবে ওই গোডাউন থেকে কোম্পানির সাবেক প্রজেক্ট ইঞ্জিনিয়ার আতিকুল ইসলামের (৩৫) নেতৃত্বে চুরি করা হয়। এ সময় গোডাউনের ষ্টোরের ভিতরে রাখা ২৭৭০ টি নতুন হাউস কানেকশন ওয়াটার মিটার যার অনুমান মূল্য ২ কোটি ২১ লক্ষ ৬০ হাজার টাকা, ৩৫০০ টি পুরাতন হাউস কানেকশন ওয়াটার মিটার যার অনুমান মূল্য ১ কোটি ৭৫ লক্ষ টাকা ও ১ টি ইপিআরভি মেশিন যার অনুমান মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকাসহ ষ্টোর ভোল্টে থাকা নগদ ১৭ হাজার টাকা চুরি করা হয়। ষ্টোর থেকে সর্বমোট ৪ কোটি ২৭ হাজার টাকা চুরি করা হয়েছে সংঘবদ্ধভাবে। মামলার অন্যান্য আসামিরা হলেন— ওই কোম্পানিতে কর্মরত মো. শামীম আহম্মেদ (৪০), মো. সোহেল রানা (২৩),মো. তানভীর হোসেন (২৫) ও সামসুল হক (৩০)। এদের মধ্যে পরিকল্পনাকারী প্রধান আসামি আতিকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, চুরির পরিকল্পনাকারী আতিকুল ইসলাম আরএফএল কোম্পানিতে চাকুরিরত অবস্থায় ওয়াসার লিয়াজু অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। তার পরিকল্পনায় গত ২২ এপ্রিল রাতে গোডাউনে লোক কম থাকার কারণেই অভিযুক্তরা চুরি পূর্ব পরিকল্পিতভাবে চুরি করেন। শিগগিরি আতিকুলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে ।