ডেমরার অপহৃত শিক্ষার্থী সিলেটে উদ্ধার : গ্রেফতার ১
ডেমরা নিউজঃডেমরার ১৫ বছরের অপহৃত দশম শ্রেণীর এক মেয়ে শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর রাতে সিলেটের কোতোয়ালী থানাধীন মেন্দিবাগ এলাকা থেকে মেয়টিকে উদ্ধার করা হয়। এ সময় অপরহণকারী ইব্রাহিম খলিলকে (২৪) গ্রেফতার করে বুধববার দুপুরে অৃাদালতে সোপর্দ করে ডেমরা থানা পুলিশ। সে ওই এলাকার আব্দুল মোতালেব পিন্টুর ছেলে। এ ঘটনায় মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২ টার দিকে ডেমরা থানায় ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। এদিকে বুধবারেই মেয়েটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল কুদ্দুস জানান, মোবাইল ফোনে ইব্রাহিম মেয়েটিকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। বিষয়টি জানতে পেরে অপহৃতের মা ইব্রাহিমকে এ কাজ করতে বারন করলে সে ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়। গত ১৯ জুন বিকালে মেয়েটি প্রতিবেশী বান্ধবির বাসায় যাওয়ার জন্য বের হয়। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা বলে গত ২০ জুন ভুক্তভোগীর মা ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে তদন্তে জানা যায় গত ১৯ জুন মেয়েটি তার বাসার সামনে থেকেই অপহরণ হয়।
