সারা দেশ

বাউফলে মরহুম দেওয়ান কওছারের প্রতি ব্যবসায়ীদের শ্রদ্ধা নিবেদন

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি; পটুয়াখালীর বাউফল উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সম্মানিত উপদেষ্টা মরহুম বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট্য ঔষধ ব্যবসায়ী কাওছার আহম্মেদ দেওয়ানের(৬৫) প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা । বাউফল উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আহব্বানে আজ মোঙ্গলবার বেলা ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার সকল ঔষধ ব্যবসায়ী তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয় ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ১৮ জুন বৃহস্পতিবার ভোরে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে ঔষধ ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক এএফএম রিয়াজ মোল্লা বলেন, দেওয়ান কাওছারের মত একজন গুনী মানুষকে হারিয়ে আজ আমরা অভিভাবক শুন্য হয়ে পড়েছি। তিনি আমাদেরকে কাঁদিয়ে চলে গিয়েছেন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।