বাউফল পৌরসভার ৩ টি ওয়ার্ডকে রেডজোন ঘোষণা
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌরসভার তিনটি ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ওই তিনটি ওয়ার্ডকে রেডজোন এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন। আদেশে বলা হয়েছে আজ মঙ্গলবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাউফল পৌরসভার ২, ৪ ও ৭ এই তিনটি ওয়ার্ড রেডজোনের আওতায় থাকবে। সম্প্রতি সরকার করোনা ভাইরাসের সংক্রামন রোধে উপজেলা/ পৌরসভা পর্যায়ে এলাকা ভিত্তিক রেড, ইয়েল এবং গ্রীন এই তিনটি শ্রেনিতে ভাগ করে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা জারি করেন। ওই নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন বাউফল পৌরসভার ওই তিনটি ওয়ার্ডেকে রেডজোন হিসেবে ঘোষণা করেন।
বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন বলেন, বাউফল পৌরসভার ২, ৪ ও ৭ এই তিনটি ওয়ার্ডে করোনা ভাইরাসের সংক্রামনের হার বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী রেডজোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি আদেশ আজ মঙ্গলবার সকালে জারি করা হয়েছে। জনসাধারণকে অবহিত করার জন্য মাইকিং করে প্রচার কার্য পরিচালনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আদেশটি চিঠির মাধ্যমে পৌরসভার সচিবকে অবহিত করা হবে।
