leadnewsসারা দেশ

বাউফলে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ ব্যক্তির অর্থদন্ড

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌরসভার ২, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ ব্যক্তির আর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন। এ সময়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন বলেন, সারকার করোনা ভাইরাস সংক্রামন রোধে জনসাধরনকে মুখে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করেছেন। সরকারি এই আদেশ অমান্য করে কিছু অসচেতন ব্যক্তি মাস্কবিহীন রাস্তাঘাটে চলাফেলা করেন। এতে করোনা সংক্রমনের ঝুকি বেড়ে যায়। তাই অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ ব্যক্তিকে মোট ৩ হাজার ৯’শ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করা হচ্ছে।