ডেমরার আর কে আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজে চলছে পিঠা উৎসব এবং বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
নাহিদ কামাল, বিশেষ প্রতিনিধিঃ
নানা আয়োজনে মধ্য দিয়ে রাজধানীর ডেমরার আর কে আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজে চলছে পিঠা উৎসব এবং বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
(৯ ফেব্রুয়ারী) শনিবার থেকে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে চলছে এই আয়োজন।
টানা তিনদিন ব্যাপী চলা এই উৎসবের উদ্বোধন করেন সারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম কন্ট্রাকটর। এ সময় তিনি প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান , সংরক্ষিত নারী আসনের মেম্বার সুলতানা রাজিয়া মিতা, যুবলীগ নেতা সাইফ ইকবাল সহ আরো অনেকে।
পিঠা উৎসবের উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিজান মোর্শেদ মনির বলেন,” পিঠা খাওয়া ও দাওয়াতের প্রচলন এদেশের গ্রাম্য সংস্কৃতির অংশ।
শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির আলো ছড়িয়ে দিতেই আমরা এমন আয়োজন করেছি।”
অনুষ্ঠানে দেশি বাহারি পিঠা প্রদর্শনীরপ মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়।
পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। নেচে-গেয়ে, হই-হল্লা করে সকলে দিনটি পার করেন। শিশুদের আবৃতি, গান, নৃত্য ও চিত্রাঙ্কন পিঠা উৎসবে আসা অথিতিদের মুগ্ধ করে।
এরপর শিক্ষার্থীদের মনমুগ্ধকর স্কাউটিং এর ডিসপ্লের মাধ্যমে মুখরিত হয়ে উঠে পুরো স্কুল প্রাঙ্গণ। শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এর মাধ্যমে ১১ ফেব্রুয়ারি সোমবার শেষ হবে তিন দিন ব্যাপী চলা এই আয়োজন।
